| ০১. | বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় ও যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করা |
| ০২. | দরিদ্র জনগোষ্ঠির প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ,পারিবারিক পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ,পরিবার পরিকল্পনা, সংক্রামক রোগ ও এইডস, প্রতিরোধের জন্য টিকাদান কর্মসূচীসহ সকল প্রকার সচেতনতামূলক কাযক্রম গ্রহণ করা। প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল /ক্লিনিক স্থাপন করে স্বল্পমূল্যে চিকিৎসার ব্যবস্থা করা। |
| ০৩. | আর্সেনিক মুক্ত তথা বিশুদ্ধ পাণীয় জলের ব্যবস্থা এবং পয়:নিস্কাশন,স্যানিটেশন কাযক্রম গ্রহণ ও বাস্তবায়নমূলক বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা। |
| ০৪. | পরিবেশ সংরক্ষণ ,বনায়ন,ও নার্সারী বিষয়ক কর্মসূচী গ্রহণ করা। |
| ০৫. | নিরক্ষরতা দূরীকরণের জন্য সরকারের উন্নয়ণশীল প্রচেষ্টার পাশাপাশি শিশু ও বয়স্ক শিক্ষা ও উপ আনুষ্ঠানিক/আনুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করা। প্রয়োজনে যেকোন এলাকার চাহিদা অনুযায়ী স্কুল কলেজ ইত্যাদি নির্মাণ করে উন্নত শিক্ষার ব্যবস্থা করা। |
| ০৬. | কৃষিখাতে বিপ্লব ঘটানোর জন্য কৃষকদের মধ্যে আধুনিক প্রযুক্তি ,উন্নতবীজ ,পরিবেশবান্ধ্বী অন্যান্য আনুষঙ্গিক কৃষি উপকরণ সরবরাহ ও প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা। |
| ০৭. | ধুমপান ও মাদকবিরোধী কাযক্রম গ্রহণ করা এবং মাদকাশক্তদের সুস্থ করার জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা; |
| ০৮. | দু:স্থ, অসহায়, বিধবা, স্বামী পরিত্যক্তা,গৃহিনী, কিশোর কিশোরী বেকার যুবক যুবতী এতিম শিশু কিশোর অক্ষম শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের কল্যানে কারিগরী প্রশিক্ষণ ও উন্নয়ন মূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা; |
| ০৯. | কর্মজীবী নারীদের সুবিধার জন্য নারী হোস্টেল শিশু দিবা যত্ন কেন্দ্রও ক্যাটারিং সার্ভিসের ব্যবস্থা করা। বাল্যবিবাহ ,যৌতুক ,ইভটিজিং প্রতিরোধকল্পে ও নারীর ক্ষমতায়ন ও পারিবারিক আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টি মূলক বিভিন্ন কাযক্রম গ্রহণ করা। নারী নির্যাতন ও শিশু পাচার এবং এসিড সন্ত্রাসের শিকার নারী শিশুদের চিকিৎসাসহ সর্ব প্রকার সহায়তা প্রদান করা; |
| ১০. | বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগপূর্ণ দেশ। এই দেশে প্রতিনিয়ত অতিবৃষ্টি ,অনাবৃষ্টি, ঝড়-বন্যা ও অগ্নিকান্ড জনিত দুর্ঘটনা ঘটছে। এসব দুর্যোগ মোকাবেলার জন্য অভ্যন্তরীন ও বৈদিশিক সাহায্য ও সহযোগিতার মাধ্যমে দুর্গতদের সাহায্য সহযোগিতা করা এবং দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলা; |
| ১১. | আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে হস্তশিল্প , কুটির শিল্প,হাঁস-মুরগী পালন ডেইরি ফার্ম মৎস চাষ, বায়োগ্যাস ও সৌরবিদ্যূত উৎপাদনমূলক বিভিন্ন প্রকল্প গ্রহণ করা ও বাস্তবায়ন করা; |
| ১২. | অবহেলিত ও নির্যাতিত প্রবীণদের জন্য বৃদ্ধাশ্রম ও চিত্তবিনোদনমূলক বিভিন্ন কাযক্রম গ্রহণ করা; |
| ১৩. | সকল প্রকার উন্নয়নমূলক গবেষণা, প্রশিক্ষণ ,কর্মশালা, সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন করা; |
| ১৪. | নারী-পুরুষ সম্পর্ক উন্নয়ন,মহিলা সমাবেশ, জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমুহ পালন করা; |
| ১৫. | সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা,শান্তি প্রতিষ্ঠা,ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা। |
| ১৬. | খেলাধূলার মানোন্নয়নে বিভিন্ন কাযক্রম গ্রহণ করা । |
| ১৭. | ফাউন্ডেশনের স্বার্থে আর্থিক সাহায্য,মঞ্জুরী ,অনুদান, সহযোগিতা , চাঁদা গ্রহণ (বৈদেশিক অনুদান, মঞ্জুরী সাহায্য ও সহযোগিতার ক্ষেত্রে প্রচলিত আইনের বিধান সাপেক্ষে) এবং উক্ত, ,দান, মঞ্জুরী, সাহায্য সহযোগিতা বিভিন্ন তহবিল সংগ্রহ,অর্জন এবং সম্পদ সম্পত্তির রক্ষণাবেক্ষণ। |