ফাউন্ডেশনের উদ্দেশ্য অর্জনের জন্য আমরা বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে থাকি। এ সব প্রকল্পে গ্রামীন জনগোষ্ঠীর
স্বাস্থ্য, শিক্ষা, জীবিকা, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে দৃষ্টি দিয়ে উন্নত জীবনমান অর্জনের চেষ্টা করা হয়। এ সকল
প্রকল্প বাস্তবায়নের মূল উদ্দেশ্য হল নারী পুরুষ সকলের জন্য আত্মকর্মসংস্থান এবং নারীর ক্ষমতায়ন। আমরা বিশ্বাস
করি, নারীর ক্ষমতায়ন এবং আত্মকর্মসংস্থান করার মাধ্যমে গ্রামীণ নারী পুরুষ উভয়ের মধ্যে সমতা আনয়ন সম্ভব।
ফলশ্রুতিতে , পারিবারিক বন্ধন দৃঢ় হবে, শিশূরা নিরাপদ হবে এবং প্রবীণদের প্রতি পারিবারিক দায়িত্ববোধ বৃদ্ধি
পাবে। মানুষে মানুষে নিবিড় বন্ধন তৈরি এবং তাদের মধ্যে প্রাকৃতিক পরিবেশ রক্ষার দায়বদ্ধতা তৈরি আমাদের বিশেষ
লক্ষ্য। মানবিক ও প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করাই হবে আমাদের প্রকল্প বাস্তবায়নের মূল উদ্দেশ্য। প্রাণীকূলের প্রতি
সু-আচরণ ও এর বাইরে নয়।
নতুন প্রকল্পসমূহ:
নতুন নতুন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ নারী-পুরুষের মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধি এবং তাদের জীবনমান
উন্নয়নের প্রতি আগ্রহ সৃষ্টি ফাউন্ডেশনের একটি বিশেষ পদ্ধতি। নতুন প্রকল্প গ্রহণের পূর্বে নতুন প্রকল্পটি
ফাউন্ডেশনের উদ্দেশ্য সাধনে কতটুকু সফল হবে তার উপরে স্টাডি করা হয়। বাস্তবায়নকৃত প্রকল্পের ফলাফল এ বিষয়ে ধারণা
দিয়ে থাকে। এসকল স্তর পার হয়ে নতুন প্রকল্পের বিষয়বস্তু নির্ধারণ করা হয়। বর্তমানে নিম্নরুপ ক্ষেত্রে
বিষয়ভিত্তিক প্রকল্পের শিরোনাম গুলি নিম্নরুপ: