Chairman's Message

মুসলিম আলী শামসুন নাহার ফাউন্ডেশন

আমাদের সম্পর্কে

মুসলিম আলী শামসুন নাহার মেমোরিয়াল ফাউন্ডেশন গ্রাম বাংলার অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে নিবেদিত। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হল বাংলাদেশের গ্রামীন জনসাধারণের বিভিন্ন সমস্যা উত্তরণে সাহায্য করা। অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে আমরা গ্রামীণ অসহায় নারী ও শিশুদের জন্য বিশেষ ভাবে মনোযোগী। আমরা জানি একজন নারী তার পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে তার নিজের অধিকার আদায়ে বিভিন্ন ভাবে পিছিয়ে আছে এবং পদে পদে বঞ্চণার শিকার হচ্ছে। তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তার উপরে চলছে নির্যাতন নিপীড়ন। ফলে পরিবারে শিশুরাও অনিরাপদ ও অসহায় হয়ে পড়েছে যা পুরো দেশের জন্য ক্ষতিকর। এজন্য নারীর আর্থিক ক্ষমতায়নকে আমরা বিশেষভাবে উৎসাহিত করি এবং নারীকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার বিষয়ে প্রত্যয়ী।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা /চেয়ারম্যানের পরিচিতি:

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যান বিষয়ে এম এস ডিগ্রী লাভ করেছেন। চাকুরীরত অবস্থায় ইংল্যান্ডের চার্টার্ড ইন্সটিটিউট অব পাবলিক ফাইন্যান্স এন্ড একাউন্টিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেছেন। ১৯৮৮ সালে বিসিএস পরীক্ষার মাধ্যমে সরকারী চাকুরীতে প্রবেশ করে দীর্ঘ ৩৪ বছর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত তথ্য আপা প্রকল্পের প্রকল্প পরিচালক পদে দীর্ঘ ৮ (আট) বছর সফলতার সাথে সমস্ত বাংলাদেশের ৪৯২ উপজেলায় প্রতিষ্ঠিত তথ্যকেন্দ্র পরিচালনার মাধ্যমে তৃণমূল নারীদের দোরগোড়ায় তথ্য ও প্রযুক্তির সুবিধা প্রদান করেছেন। তিনি ২০২১ সালে সরকারের অতিরিক্ত সচিব পদ থেকে অবসর গ্রহণ করেছেন। সামাজিক সমস্যা দূরীকরণ, নারী সহিংসতার বিরুদ্ধে সোচ্চার এবং নারী ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করেছেন। সমাজের তৃণমূল মানুষের বন্ধু মীনা পারভীন সবসময় মানবকল্যানে উদ্বুদ্ধ একজন সাধারন মানুষ।

যাদের স্মরণে এই ফাউন্ডেশন

ফাউন্ডেশনের পটভূমি

মুসলিম আলী শামসুন নাহার মেমোরিয়াল ফাউন্ডেশনের পিছনে রয়েছেন সেরকম দুজন আত্মপ্রত্যয়ী মানুষ। যারা জীবন যুদ্ধে হয়েছেন জয়ী । অন্যদের জীবনকে আলোকিত করার জন্য দিয়েছেন তাদের সর্বস্ব। তারা হলেন জনাব মু: মুসলিম আলী আখন্দ ও শামসুন নাহার বেগম । মুহাম্মদ মুসলিম আলী আখন্দ (সাহিত্যবিনোদ) ও শামসুন নাহার বেগম (রত্নগর্ভা পুরস্কারপ্রাপ্ত মা) এর স্মরণে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে।

muslim_ali

মুহাম্মদ মুসলিম আলী আখন্দ (সাহিত্যবিনোদ) ও শামসুন নাহার বেগম (রত্নগর্ভা পুরস্কারপ্রাপ্ত মা) এর স্মরণে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। তাই তাদের সম্পর্কে দুচারটি কথা উল্লেখ করা দরকার। মুহাম্মদ মুসলিম আলী আখন্দ একাধারে শিক্ষাগুরু, সমাজসেবক, গবেষক, সাহিত্যিক কবি,গীতিকার ও ছড়াকার হিসাবে তিনি সুখ্যাতি অর্জন করেন।

তিনি ১৯১৯ সালের ১লা আগষ্ট বর্তমান পটুয়াখালী জেলার বদরপুর গ্রামে এক মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আবদুল আলী আখন্দ এবং মাতার নাম আয়েশা খাতুন। ছাত্রাবস্থায় অসাধারন প্রতিভার অধিকারী লেখক ১৯৩০ সালে প্রাইমারি বৃত্তি ও ১৯৩২ সালে মধ্য বাঙ্গালা স্কুল থেকে ছাত্রবৃত্তি অর্জন করেন। এ সময় থেকেই শুরু হয় তাঁর কাব্যচর্চা।


muslim_ali

শামসুন নাহার বেগম পারুল ১৯৩৬ সালে বরিশালের চরহোগলা গ্রামে তার নানাবাড়ীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আবদুল আলী এবং মাতার নাম মাজেদা বেগম। জনাব খোন্দকার আবদুল ছিলেন একজন সরকারী কর্মকর্তা। বরিশাল জেলার অন্তর্গত বুখাইনগর গ্রামে খোন্দকার আবদুল আলীর গ্রামের বাড়ী। শামসুন নাহার বেগমের মাতা বরিশাল জেলার সদর উপজেলাধীন চরহোগলা গ্রামে চৌধুরী বাড়ীর দ্বিতীয় মেয়ে মাজেদা বেগম। শামসুন নাহার বেগম পারুলের দায়িত্বে তিনটি ছোট ভাইবোনকে রেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মাজেদা বেগম অকাল মৃত্যুবরণ করেন। শামসুন নাহারের বয়স তখন বড়জোর ১০ বছর ১৯৫৪ সালে ১৪ এপ্রিল শামসুন নাহার বেগমের বিয়ে হয় জনাব মু: মুসলিম আলী আখন্দের সাথে। জনাব মু: মুসলিম আলী আখন্দ (সাহিত্য বিনোদ) একজন সরকারী কর্মকর্তা। প্রাইমারী ট্রেনিং ইন্সটিটিউটের সুপারিনটেনডেন্ট পদে চাকুরীরত এ কর্মকর্তা ছিলেন সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনা ব্যক্তি। অত্যন্ত কর্তব্যনিষ্ঠ এবং একজন সৎ শিক্ষক হিসাবে তিনি সুপরিচিত ছিলেন। তাদের দুজনের জীবনে ৪ পুত্র সন্তান ও ৪ কন্যা সন্তানের দ্বারা পরিপূর্ণ হয়।


muslim_ali

শহীদ লে: কর্ণেল শামসুল আজম, পিএসসি, ইএমই ৭ ই জানুয়ারী ১৯৬০ সালে পটুয়াখালী সদর উপজেলায় বদরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জনাব মুসলিম আলী আখন্দ ও শামসুন নাহার বেগমের ৪র্থ সন্তান। তিনি বদরপুর গ্রাম উন্নয়নের আলোকবর্তিকা হিসাবে কাজ করেছেন। বদরপুর গ্রামের মানুষের ভাগ্যান্নয়নের ব্রত নিয়ে তিনি তার চাকুরী জীবনের অত্যন্ত ব্যস্ত সময়েও গ্রামবাসীর পাশে দাড়িয়েছেন। তার সাহায্য সহযোগিতা গ্রামের অসহায় দরিদ্র মানুষকে আশার আলো দেখিয়েছে। কর্মসংস্থান , আর্থিক সাহায্য, রাস্তাঘাট উন্নয়ন, জলাশয় নির্মাণ, বিদ্যূত সরবরাহ, ত্রাণ সামগ্রী বিতরণ, বৃক্ষরোপন ইত্যাদি কাজের মাধ্যমে তিনি বদরপুরবাসীর হৃদয়ের মণিকোঠায় তাঁর স্থান করে নিয়েছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর এই চৌকষ অফিসার দরিদ্র মানুষের অকৃত্রিম বন্ধু। তাঁর জীবনের সংক্ষিপ্ত বর্ণনায় স্কুল জীবন থেকে শুরু করলে দেখা যায় সর্বক্ষেত্রে তিনি মেধা, দক্ষতা ও মানবিকতার এক প্রকৃষ্ট উদাহরণ।উদাহরণ। প্রাথমিক শিক্ষা শেষে তিনি ১৯৭৫ সালে বরিশাল জিলা স্কুল থেকে বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে এসএসসি ও ১৯৭৭ সালে বরিশাল ব্রজমোহন কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি পাশ করেন।


  আরো জানুন  
Notice Background

সাপোর্ট করুন

"গ্রামীণ অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মেয়েদের আত্মকর্মসংস্থানে সাপোর্ট করুন।"

হিসাব নম্বর- ০২০০০১৪০৪৮৫৬১

অগ্রণী ব্যাংক পিএলসি, শান্তিনগর শাখা, ঢাকা

মুসলিম আলী শামসুন নাহার মেমোরিয়াল ফাউন্ডেশন

মুসলিম আলী শামসুন নাহার মেমোরিয়াল ফাউন্ডেশন গ্রাম বাংলার অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে নিবেদিত।

  • গ্রামীন অনগ্রসর জনগোষ্ঠীর উন্নত জীবনমান অর্জনের লক্ষ্যে নারীর ক্ষমতায়ন ও শিশু সুরক্ষা করে মানবিক ও প্রাকৃতিক পরিবেশ নিশ্চিতকরণ।

  • নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন ও শিশুদের অনিশ্চিত জীবনের অন্ধকার দূরীকরনে নারী আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দক্ষতা অর্জন প্রশিক্ষণ প্রদান। নারীর আত্মনির্ভরশীলতা অর্জনের মাধ্যমে পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনায়ন ও শিশু নিরাপত্তা বিধান করে সমাজে নারী-পুরুষ, নবীণ-প্রবীণ সহমর্মিতার ভিত্তিতে একটি মানবিক ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা।

  লক্ষ্য ও উদ্দেশ্যাবলী  

যাদের দিকনির্দেশনায় ফাউন্ডেশন পরিচালিত হচ্ছে


সৈয়দ আজিজুল হক, পি এইচ ডি

সৈয়দ আজিজুল হক, পি এইচ ডি

অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

মোঃ নাসিরুজ্জামান

মোঃ নাসিরুজ্জামান

সাবেক সচিব ও চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি ব্যাংক

মো আবদুল মুহিত

মো আবদুল মুহিত

এ্যাম্বাসেডর এন্ড পারমানেন্ট রিপ্রেজেন্টিটিভ অব পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ টু দি ইউনাইটেড নেশনস।

মো: নিজাম উদ্দিন ,সি আই পি, সি আই পি ডাইরেক্টর,

মো: নিজাম উদ্দিন ,সি আই পি, সি আই পি ডাইরেক্টর,

দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

উর্মি তামান্না

উর্মি তামান্না

যুগ্মসচিব, বিদ্যুৎ বিভাগ, বাংলাদেশ সচিবালয়।

সমাজসেবা কার্যক্রমে আগ্রহী?

আমাদের কার্যক্রম কোন ব্যক্তির বা গোষ্ঠীর কোনো আর্থিক বা সামাজিক স্বার্থ লাভের উদ্দেশ্য নয়। আমাদের সমাজসেবা কার্যক্রমে আপনি আগ্রহী হলে যোগাযোগ করতে পারেন।

ফোন করুন

ফটোগ্যালারি

ফটোগ্যালারি

আত্মবিশ্বাসী ছাত্রীরা

আত্মবিশ্বাসী ছাত্রীরা

প্রশিক্ষণ শেষে আত্মবিশ্বাসী ছাত্রীরা

জনসচেতনতামূলক র‍্যালি

জনসচেতনতামূলক র‍্যালি

করোনা ভাইরাস জনসচেতনতামূলক র‍্যালি

হাস্যোজ্জ্বল নারীকর্মী

হাস্যোজ্জ্বল নারীকর্মী

সঠিক প্রশিক্ষণ শেষে হাসি মুখে করি কাজ

বদরপুর হ্যান্ডিক্রাফ্টস

বদরপুর হ্যান্ডিক্রাফ্টস

প্রশিক্ষণ শেষে আত্মনির্ভরশীল নারীকর্মী

করোনাকালীন সাহায্য

করোনাকালীন সাহায্য

করোনাকালীন নিম্নবিত্ত মানুষকে নিত্যপণ্য সাহায্য প্রদান

পাটের ব্যাগে স্ক্রিনপ্রিন্ট

পাটের ব্যাগে স্ক্রিনপ্রিন্ট

ক্রিনপ্রিন্ট করা পাটের ব্যাগ হাতে শিশুরা

ভিডিও গ্যালারি

ভিডিও গ্যালারি

সুইং মেশিন অপারেশন প্রশিক্ষণ

ঈদ-২০২৫ উদযাপন

চেয়ার পারসনের বার্তা

আমরা করবো জয়

শৈশবের স্মৃতি রোমন্থন

আমরা নতুন যৌবনেরই দূত।

সুইং মেশিন অপারেশন প্রশিক্ষণ

ঈদ-২০২৫ উদযাপন

চেয়ার পারসনের বার্তা

আমরা করবো জয়

শৈশবের স্মৃতি রোমন্থন

আমরা নতুন যৌবনেরই দূত।

প্রশিক্ষন কালীন প্রস্তুতি ও পরীক্ষা গ্রহণ

আমরা করবো জয়

দল

আমাদের নির্বাহীগণ

মীনা পারভীন

চেয়ারম্যান

রীনা পারভীন

ভাইস চেয়ারম্যান

বেবী পারভীন

নির্বাহী পরিচালক

পলি বেগম

পরিচালক (অর্থ)

মো: আমিনুল ইসলাম সিরাজ

পরিচালক

আদনান আরেফিন

পরিচালক

মোহাম্মদ পিয়াস

পরিচালক

যোগাযোগ

যোগাযোগ করুন

আমাদের ঠিকানা

মুসলিম আলী ভবন, ১ নং ওয়ার্ড উত্তর বদরপুর, পটুয়াখালী সদর, পটুয়াখালী
ই-মেইল: msfoundation2023@gmail.com
মোবাইল নম্বর: ০১৭১২৯১৮৩৬৮

-মেইল

msfoundation2023@gmail.com

ফোন

(+880) 1712918368

Loading
Your message has been sent. Thank you!
//